করোনা মহামারী ও পরিবর্তিত বিশ্বে মানসিক স্বাস্থ্য
About the Book
করোনা মহামারী ও পরিবর্তিত বিশ্বে মানসিক স্বাস্থ্য
একজন মনোরোগ চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে সর্বসাধারণের প্রয়োজনে ‘করোনা মহামারী ও পরিবর্তিত বিশ্বে মানসিক স্বাস্থ্য’ বইটি লেখা । মানসিক স্বাস্থ্যের উপরে মহামারির নেতিবাচক প্রভাবকে বিশ্লেষণ করে সহজবোধ্য ভাষায় বিজ্ঞানসম্মত তথ্য-উপাত্ত সংযোগ করে, দিক-নির্দেশনামূলক করণীয়গুলোকে সাজিয়ে বইটি লেখার প্রয়াস নেয়া হয়েছে যা কিনা সবার হাতের নাগালেই থাকবে। করোনা কালীন ও তার পরবর্তী সময়ে আপনার এবং পরিবারের শিশু সন্তান সহ সকলের মানসিক সুস্বাস্থের যত্নে এই বইটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বব্যাপী বিস্তৃত বাংলা ভাষাভাষীদের পারিবারিক ও সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে লিখতে লেখকের আন্তরিক ও সর্বোচ্চ প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে এই বইটিতে। বইটি সুপাঠ্য, সহজে বোধগম্য। সেইসাথে, মনোরোগের সচেতনতা বৃদ্ধি ও সেবাপ্রদানে এই বইটি চিকিৎসকদের জন্য সহায়ক হবে।